আনন্দকানন
RNI no -WBBIL/2019/79312
Oops! Looks like this custom HTML web element hit a plan limit and is taking a little break.
Please ask the website owner to upgrade and bring it back to action!

সম্পাদকীয়
ননসেন্স রাইমের প্রবর্তক
কেমন আছো ছোট্ট বন্ধুরা? উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে, অর্থাৎ শীত একেবারে জাঁকিয়ে পড়েছে। সবে পৌষ মাস, এখনও মাঘ মাস বাকি আছে। কথায় বলে - মাঘ মাসের শীতে মহিষের শিং পর্যন্ত কেঁপে যায়। তবে শীতের সময় বাজার দখল করে থাকে দুটি জিনিস – খেজুর গুড় আর কমলালেবু। দুটি জিনিসই স্বতন্ত্র। যদিও এখন সারাবছরই পাওয়া যায়। তবুও শীতের খাদ্যদ্রব্য অবশ্যই বিশেষভাবে উল্লেখ্য। শীতের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে করোনার দাপট। যখন পৃথিবী আস্তে আস্তে তার ফেলে আসা ছন্দে ফিরছিল তখনই আমাদের অসচতেনতার সুযোগ নিয়ে আক্রমণ করল করোনা। পৃথিবী আবারও বিপর্যস্ত। এসবের জন্য অবশ্যই দায়ী আমরা। বারংবার আমরা একই ভুল করে চলেছি। আমরা যারা সচেতন ছিলাম তাদের দিকেও ধেয়ে আসছে করোনার এই কালো মেঘ। তবুও আমাদের সচেতন থাকতে হবে। কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি, তাহলেই আমরা আবার ফিরে পাবো ফেলে আসা সেই পৃথিবীকে। যে পৃথিবীতে ছিল আনন্দ। ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
আজ আমরা আমাদের আনন্দকাননের এই সংখ্যার মাধ্যমে পেতে চেষ্টা করবো সেই আনন্দের। ছেলেবেলায় আমরা প্রচুর মজার লেখা গল্প,প্রবন্ধ, ছড়া আরও কত কী। কিন্তু তার মধ্যেও আমরা যাঁর কথা না বলে পারছি না তিনি হলেন সুকুমার রায়। যাঁর লেখার ভক্ত শুধুমাত্র শিশুরাই নয়, আমরা সকলেই সেই দলভুক্ত। সে ‘গোঁফচুরি’-ই হোক বা ‘কাতুকুতু বুড়ো’-ই হোক। পদ্যের মাধ্যমে নির্ভেজাল হাস্যরস উপহার দিয়ে গেছেন রায়বাবু। বাংলায় ননসেন্স রাইমসের পথিকৃৎ সুকুমার রায়। আনন্দকানন পত্রিকার এই সংখ্যা ওনাকে নিয়েই। বাংলা শিশু-কিশোর সাহিত্যের সেই মহান দিকপালের কথা তোমরা অনেক পড়েছ ছোট্ট বন্ধুরা, আগামী দিনেও আরও জানবে ওনার কথা।
এবারে আসি এই সংখ্যাটি অনলাইন করার প্রসঙ্গ নিয়ে। চারদিকের ভয়াবহ পরিস্থিতির কথা উপলব্ধির মধ্যে এনে এবং পত্রিকার সাথে যুক্ত সকলের স্বাস্থ্যের কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে আমরা আপাতত প্রিন্ট সাময়িক স্থগিত রাখছি। পরিস্থিতি ঠিক হলেই অবশ্যই আমরা পুনরায় প্রিন্ট শুরু করব এবং সেই মুদ্রিত পত্রিকা সকলের হাতে পৌঁছিয়ে দেবো।
ছোট্ট বন্ধুরা, স্কুলে স্কুলে শুরু হয়েছে টীকাকরণ। করোনা বিধি মেনে তোমরা সেই সুবিধা অবশ্যই গ্রহণ করো। তোমরা সুস্থ থাকো। ভালো থাকো। আনন্দে থাকো। জয়ী হও।
পত্রিকার ঠিকানা -
আনন্দকানন পত্রিকা
প্রযত্নে - অগ্নিশ্বর সরকার
ঝাপানতলা ( রাজস্কুলের কাছে )
পোষ্ট - কালনা
জেলা - পূর্ব বর্ধমান
পিন - ৭১৩৪০৯
ইমেল - anandakananpatrika@gmail.com
ফোন - (+91)9800092133 / (+91)7044190709
WhatsApp - (+91)79800092133 / (+91)7044190709
www.youtube.com/c/anandakanan
Free Website Created & Hosted with Website.com Website Builder