মেনু >>
মেনু >>

Oops! Looks like this custom HTML web element hit a plan limit and is taking a little break.

Please ask the website owner to upgrade and bring it back to action!

Oops! Looks like this custom HTML web element hit a plan limit and is taking a little break.

Please ask the website owner to upgrade and bring it back to action!

Oops! Looks like this custom HTML web element hit a plan limit and is taking a little break.

Please ask the website owner to upgrade and bring it back to action!

Oops! Looks like this custom HTML web element hit a plan limit and is taking a little break.

Please ask the website owner to upgrade and bring it back to action!

আনন্দকানন 

RNI no -WBBIL/2019/79312

child-counselling

শিশু ও কিশোর কিশোরীদের কাউন্সিলিং

 

ডাঃ শ্রীদীপ রায়

B.H.M.S (Cal),PGDG &PC(RBU)

H &F.W.T, Fellow in Hom(W.F)

 

 

জকের সমাজ এত বেশি অশান্তকর ও  অস্থিরতায় ভরা যে প্রতি মুহূর্তে ছোট থেকে বুড়ো পর্যন্ত  টেনশন এ ভুগছে। প্রতিদিন কার জীবনে চলতে সংসারে চাকরির ক্ষেত্রে এমন কি শিক্ষা ব্যবস্থায় যে অনিশ্চয়তা এবং অশান্তি যে স্বাভাবিক ভাবেই জীবন থেকে সকলে সরে যাচ্ছে।

বিশেষ করে শিশু কিশোর কিশোরী দের মন নানা ভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছে।

সেক্ষেত্রে তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়।

বাবা মা রা বর্তমানে একটি বা দুটি সন্তানের  কাছে আশা করেন অতিরিক্ত মাত্রায়।

সেই চাপ তারা নিতে পারে না।

এই পরিস্থিতি থেকে শিশুদের স্বাভাবিকত্বে ফিরিয়ে আনার একমাত্র পথ কাউন্সিলিং।

 

আজকের দিনে "কাউন্সিলিং" কথা টা প্রচলিত।

কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ জানে না যে "কাউন্সিলিং" কী?

কাউন্সিলিং হলো  একধরনের সাইকোথেরাপি  বা মনোবিকলন পদ্ধতি।

মানসিক অসুস্থতার চিকিৎসায় ওষুধ দিয়ে চিকিৎসা ছাড়া কথা বলার মাধ্যমে অর্থাৎ রোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টাকে মনোবিকলন পদ্ধতি বা কাউন্সিলিং বলে।

কাউন্সিলিং কথার অর্থ  পরামর্শ দেওয়া।

পরামর্শ দান বলতে বোঝায় একাধিক বার প্রত্যক্ষ সাক্ষাৎ যার লক্ষ্য হলো ব্যক্তির মনোভাব ও আচরণ পরিবর্তনে সাহায্য করা।

Webster's Dictionary মতে,

Consultation, mutual interchange of opinions, deliberating together__

অর্থাৎ আলোচনা , পারস্পরিক মত বিনিময় এবং একত্রে বলাহয় পরামর্শ দান।

 

বর্তমানে সামাজিক , রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা ও অবক্ষয়ের জন্য শিশু ও কিশোর কিশোরীদের কাউন্সিলিং অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয় হয়ে উঠেছে।

কারণ বর্তমানে স্কুল কলেজ পড়ুয়াদের উশৃঙ্খল আচরণ,

ছাত্র ছাত্রী দের মধ্যে মারদাঙ্গা।

শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কের অবনতি।

অন্যদিকে পরিবারে অশান্তি, মা বাবার সম্পর্কের অবনতি ডিভোর্স, ভাবনা চিন্তার পার্থক্য ইত্যাদি

এর ফলে ছেলে মেয়েদের মাদকদ্রব্য ও অ্যালকোহলের নেশা করার প্রবণতা বাড়ছে।

 এর সঙ্গে রয়েছে লেখাপড়ার অতিরিক্ত মাত্রায় চাপ, খেলাধুলা করার প্রবণতা কমে যাওয়া, স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার না খেয়ে ফাস্টফুডের দিকে চলে যাওয়া, এর জন্যে শারীরিক অসুস্থতার সৃষ্টি হচ্ছে।

অনেকক্ষেত্রে ভুল ধারণা কিংবা অ্যাডভেঞ্চারের জন্যে ছেলে মেয়েরা নানা রকম  অপরাধমূলক কাজ করছে।

এর ফলে শৈশব ও কৈশোরের নানারকম সমস্যা তৈরী হচ্ছে।

যেমন - উৎকণ্ঠা, ভয় , নিরাপত্তাহীনতা , হতাশা , হীনমন্যতা, নেশা করা ইত্যাদি।

এর জন্যে প্রয়োজন যেমন চিকিৎসা , তেমনই প্রয়োজন কাউন্সিলিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা ।

স্বাস্থ্যবিধি

Free Website Created & Hosted with Website.com Website Builder

Create Yours

Create Free Website Now

Stunning Website Templates. Free Domain.
website.com: BEST DEAL ON EARTH .COM for $10.33/year No Hidden Fees Register & Get Free Hosting